ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ রেলস্টেশনে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত রেল কর্মচারী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রেস্টহাউজের টয়লেটে হাত-পা বেঁধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেল কর্মচারী মাহমুদুল হাসান সাগর (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নেত্রকোনা জেলার বারহাট্টার ঝাউয়াইল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই অভিযানে নেতৃত্ব দেন।
রেলস্টেশনের রেস্টহাউজে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান সাগর রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী এবং কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে খালাতো বোন সম্পর্কের মেয়েটিকে ডেকে এনে রেস্টহাউজের টয়লেটে হাত-পা বেঁধে সাগর এ ধর্ষণকাণ্ড ঘটিয়ে পালিয়ে গিয়েছিল।

এ ঘটনায় ওইদিনই রাতে ছাত্রীর ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় সাগরকে আসামি করে মামলা করেছিলেন।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনার পর পরই র‌্যাব অভিযুক্তকে ধরতে তৎপরতা শুরু করে।

তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার (৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টার ঝাউয়াইল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে তার এক দূর সম্পর্কের চাচার বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সাগরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

সাগর জানায়, এক বন্ধুর জন্মদিনের কেক কাটার কথা বলে মেয়েটিকে সে ফুঁসলিয়ে রেলস্টেশনে নিয়ে যায় এবং রেলস্টেশনের দ্বিতীয় তলায় ভিআইপি রেস্টহাউজের টয়লেটে স্কচটেপ দিয়ে দুই হাত ও পরনের পায়জামা দিয়ে পা বেঁধে সাগর তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটি চিৎকারে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সাগর পালিয়ে যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান সাগরকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জ রেলস্টেশনে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত রেল কর্মচারী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১