ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

দারিদ্র্যের বিরুদ্ধে একত্রে কাজ করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫
  • ৪৮৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্কভুক্ত দেশগুলোর একমাত্র সমস্যা দারিদ্র্য। তাই এই সমস্যার বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। অন্তত সার্কভুক্ত দেশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এ ক্ষেত্রে একত্রে কাজ করতে হবে। আমাদের সবারই সমস্যাগুলো প্রায় একই রকম। তাই খাদ্য নিরাপত্তায় এ নিয়ে আমাদের অনেক কাজ করার আছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার বিকেলে তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার নেতাদের সঙ্গে যখনই আমি কথা বলি, তখনই বলি খাদ্য অধিকার ও খাদ্য নিরাপত্তায় এক হয়ে কাজ করার কথা। কারণ এ নিয়ে আমাদের একত্রে কাজ করতে হবে।

তিনি বলেন, বিশ্বে সামরিক খাতে যে ব্যয় হয় তার একটি অংশ যদি প্রতিনিয়ত খাদ্য নিরাপত্তায় ব্যয় হতো তবে এ বিশ্বে কোনো খাদ্য হাহাকার থাকতো না। একজন মানুষও অপুষ্টিতে থাকতো না।

প্রধানমন্ত্রী বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- এই ৫টি মানুষের মৌলিক অধিকার। আর এগুলোর মধ্যে খাদ্যের স্থান সর্বাগ্রে। সভ্যতা এবং জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও আজও এ বিশ্বের সকল মানুষের জন্য পর্যাপ্ত খাবার নিশ্চিত করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

দারিদ্র্যের বিরুদ্ধে একত্রে কাজ করতে হবে

আপডেট টাইম : ০৭:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫