ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমবণ্টন জ্বালানির প্রসারে কার্যকর রাখবে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমবণ্টন নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর অবদান রাখবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে নবায়নযোগ্য উৎস হতে বড় আকারের বিদ্যুৎ কেন্দ্র করা দূরূহ। তাই উন্নত প্রযুক্তি অন্বেষণে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন।

প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক এনার্জি চার্টার সেক্রেটারিয়েট-এর উদ্যোগে আয়োজিত বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ‘এনার্জি ইনভেস্টমেন্ট রিস্ক এসেসমেন্ট রিপোর্ট-২০২১’ প্রকাশ শীর্ষক অনুষ্ঠানে  ভার্চুয়ালি সংযুক্ত থেকে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য নাবায়নযোগ্য জ্বালানির মধ্যে  সৌরবিদ্যুতের সম্ভাবনাই বেশি। কিন্তু জমি বেশি লাগে বিধায় সৌরবিদ্যুতের জন্য  উদ্ভাবনী সমাধান প্রয়োজন। যদিও আমরা ছাদে সৌর এবং ভাসমান সৌর বিদ্যুতের দিকে এগোচ্ছি। ছাদ সৌরবিদ্যুৎকে জনপ্রিয় করার  জন্য নেট মিটারিং সিস্টেম প্রবর্তন করা হয়েছে। বায়ু বিদ্যুৎ নিয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে। বায়ুর ম্যাপিং নয়টি সাইটে করা হয়েছে এবং খুব শীঘ্রই অফশোর বায়ুর সম্ভাবনা নিয়ে গবেষণা করা হবে। প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ঝুঁকি বেশি। তা নিরসনে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ নেয়া আবশ্যক।

আন্তর্জাতিক এনার্জি চার্টার সেক্রেটারিয়েট-এর মহাসচিব Dr. Urban Rusnák-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইয়েমেনের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী Dr.  Anwar Mohamed Kalshat, কলম্বিয়ার খনি ও জ্বালানি মন্ত্রী Diego Mesa, দক্ষিণ সুদানের জ্বালানি ও বাঁধ মন্ত্রী Peter Marcello Nasir Jelenge ও নাইজেরিয়ার বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী Dr. Christopher Ogbonnaya Onu সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমবণ্টন জ্বালানির প্রসারে কার্যকর রাখবে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১