ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইনের খসড়া চূড়ান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ৩৫৪ বার

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন-২০১৬’ নামে আইনের একটি খসড়াও চূড়ান্ত করেছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আইন কমিশন।

মঙ্গলবার ধারণাপত্রসহ ওই খসড়াটি আইন কমিশন থেকে আইন মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়ায় স্বাক্ষর করেন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক, সদস্য অধ্যাপক শাহ আলম ও বিচারপতি এটিএম ফজলে কবীর।

খসড়ায় বলা হয়েছে-মুক্তিযুদ্ধের ঘটনাবলীকে হেয় করতে দেশি-বিদেশি গণমাধ্যমে বিদ্বেষমূলক প্রচার, সরকারের প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনার অপব্যাখ্যা এবং মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধকে সমর্থন বা উক্ত অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করা আইনত দণ্ডনীয় হবে। এ ধরনের অপরাধের জন্য আইনে সর্বোচ্চ সাজা ৫ বছর বা ১ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া একই অপরাধ দ্বিতীয়বার করলে সংশ্লিষ্ট ব্যক্তির সাজা ও জরিমনাও দ্বিগুন হবে।

বিষয়টি নিশ্চিত করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সমকালকে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে ইউরোপসহ প্রায় ২৪টি দেশে এ ধরনের আইন আছে। বাংলাদেশেও এ ধরনের একটি আইনের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনের খসড়া চূড়ান্ত করে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইনের খসড়া চূড়ান্ত

আপডেট টাইম : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬