ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ উৎকণ্ঠা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে ওমানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (৪ অক্টোব) ভোর ৬টার দিকে মাহমুদউল্লাহ রিয়াদদের বহনকারী বিমান মাস্কটে পৌঁছায়।

এর আগে নানা দোলাচলের মধ্যে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে রোববার দিবাগত  রাত ১টা ৩০ মিনিটে লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে ওমানের পথে উড়াল দেয়  বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

এই শাহীনের এতটাই প্রভাব, ডুবে গেছে মাস্কটের নানা গুরুত্বপূর্ণ স্থান। তাই এত কাণ্ড। তবে স্বস্তির বিষয় হলো শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের দল মরুর দেশটিতে পা রেখেছে নিরাপদ ভাবেই।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরা ওমান যাত্রা করেন। আইপিএলে খেলার জন্য সাকিব-মোস্তাফিজ আরব আমিরাতে অবস্থান করছেন। তারা দুজন ৯ অক্টোবর আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।

বাছাইপর্বের বাধা উতরাতে পারলে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে উঠলে ২৫ অক্টোবর শারজাতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাতে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল

আপডেট টাইম : ১০:২৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১