ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বাবা দায়িত্বে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেত : নাফিসা কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০১৬
  • ৪৮৭ বার

বাংলাদেশি বোলার তাসকিন ও আরাফাত সানিকে নিষিদ্ধ করা নিয়ে আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল মন্তব্য করেছেন, আমার বাবা যদি এখন বিসিবি বা আইসিসি প্রধানের দায়িত্বে থাকতেন, তবে তাসকিন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কাণ্ড বেধে যেত।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে এ মন্তব্য করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।

‘যদি আজ আমার বাবা বিসিবি বা আইসিসিতে থাকতেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেত। মাশরাফির একা কাঁদতে হতো না।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে আবেগময় মন্তব্যের জন্য আলোচিত প্রাক্তন বিসিবি পরিচালক ও আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল।

এর আগে গত শনিবার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানীর আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ওপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এই সিদ্ধান্তে দারুণ ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের এই দুই বোলারকে নিষিদ্ধ করাটা মেনে নিতে পারেননি কোটি ভক্ত-সমর্থক।

গত রবিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সুপার টেনের নিজেদের দ্বিতীয় ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির কান্না ছুঁয়ে যায় ক্রিকেটভক্তদের। এর ফলেই নিজের প্রতিক্রিয়া জানাতে সোমবার এই ফেসবুক স্ট্যাটাস দেন নাফিসা কামাল।

এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যাওয়া আম্পায়ারদের দুটি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তখনকার আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল। এর জেরে আইসিসি প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন তিনি। তার এই সিদ্ধান্ত প্রশংসা কুড়ায় বাংলাদেশের ক্রিকেট-সমর্থকদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বাবা দায়িত্বে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেত : নাফিসা কামাল

আপডেট টাইম : ১০:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০১৬