ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

রাষ্ট্রপতির কাছে মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জনগণের স্বার্থ সুরক্ষা এবং সরকারকে অধিকতর দায়িত্বশীল করে তুলতে জাতীয় মানবাধিকার কমিশনকে আরো বেশি সক্রিয় হতে হবে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি’র নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থ ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিনিধিদল বৈঠকে কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। কমিশনের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ ও  সদস্য জেসমিন আরা বেগম।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

রাষ্ট্রপতির কাছে মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

আপডেট টাইম : ১১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১