ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

২০ বছর পর মুখ খুললেন বিপাশা বসু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে ২০ বছর পূর্ণ হলো ‘শ্যামবর্ণা সুন্দরী’ বিপাশা বসুর।  ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ‘আজনবি’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে বাঙালি এই অভিনেত্রীর।

রূপালি পর্দায় ২০ বছর পূর্তি উপলক্ষ্যে বিপাশা বসুর সাক্ষাৎকার নিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

যেখানে তিনি প্রকাশ করেছেন, ২০ বছর ধরে হৃদয়ে পুষে রাখা চাপা কষ্ট।  ৪২ বছর বয়সি এ নায়িকা জানালেন, গায়ের রং আর সব নায়িকার মতো ফর্সা না হওয়ায় অনেক কথাই শুনতে হয়েছে তাকে। একটা সময় ছিল যখন তাকে সন্ধ্যার পর ঘরের বাইরেও যেতে দেওয়া হতো না। এতে নাকি তিনি আরও কালো হয়ে যাবেন!

বলিউডে অভিষেকের পর গায়ের রঙ নিয়ে লোকজনের অহেতুক পরামর্শ শুনেছেন, নানাভাবেই হেনস্তার শিকার হয়েছেন বলে জানান বিপাশা।

বিপাশা বলেন, এটা তখনকার কথা, যখন আমি আমার প্রথম হেয়ার-স্টাইলিস্ট কৌশলের সঙ্গে দেখা করি। সেও আমাকে নায়িকা হওয়ার ‘নিয়ম’ শিখিয়েছিল। সে বলল, জনসম্মুখে না গিয়ে আমি যেন আড়ালে থাকি।’

সুইজারল্যান্ডে ‘আজনবি’র শুটিংয়ের এক ঘটনা রোমন্থন করেন বিপাশা।

বলেন, আমি আইস টি খাচ্ছিলাম।  এ সময় আমার হেয়ারস্টাইলিস্ট এসে বলে, ‘সবাই ভাবছেন যে আপনি হুইস্কি পান করছেন।’ তারপর সে আমাকে পরামর্শ দেয়, আমি যেন চা বা জুস কাপে নিয়ে খাই। আরেক দিন একটা ব্যাকলেস ব্লাউজ পরে থাকায় আমাকে বলা হয়, ‘অভিনেত্রীরা কেবল পর্দায় এমন পোশাক পরেন, বাস্তবে না।’

বিপাশা জানান, শুরুর দিকে এসব পরামর্শ চুপচাপ মেনে নিলেও পরে এসব স্রেফ ভণ্ডামি মনে হয় তার কাছে। তিনি যা নন বা করছেন না তা কেন দেখাতে হবে!

পাল্টা প্রশ্ন ছুঁড়েতন বিপাশা – , ‘আপনি স্বাভাবিক জীবনে যা পরতে পারেন না, সেটা কীভাবে পর্দায় পরছেন?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

২০ বছর পর মুখ খুললেন বিপাশা বসু

আপডেট টাইম : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১