ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নতুন রুপে আসছেন চিত্রনায়িকা ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দায় খুব একটা বেশি দেখা যায় না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববিকে। ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সর্বশেষ প্রায় দেড় বছর আগে এলিট মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দারুণ সাড়া ফেলেন তিনি। আবারও বিজ্ঞাপনে কাজ করলেন এই নায়িকা। সম্প্রতি আশুলিয়ার বিরুলিয়ার একটি শুটিং বাড়িতে তিনি ‘বেটার নীম গ্লিসারিন সোপ’-এর বিজ্ঞাপনে কাজ করেছেন। লতা হারবাল কোম্পানির ব্যানারে বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল।

নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে গণমাধ্যমকে ববি বলেন, ‘এমন কিছু কাজ থাকে, যা করার সময় বোঝা যায় ভালো নাকি মন্দ ফল আসবে! বিজ্ঞাপনটির শুটিং আয়োজন ও নির্মাণ-ভাবনা এবং আমার উপস্থিতি- সব কিছু মিলিয়ে এককথায় অসাধারণ। দুর্দান্ত একটি কাজ হচ্ছে। প্রচারের পর দর্শক বুঝতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘এই বিজ্ঞাপনটি পুরোপুরি গ্ল্যামারনির্ভর। অনেক দিন পর এ ধরনের কাজ করছি। শুটিং করে তৃপ্তি পাচ্ছি। বিজ্ঞাপনের মধ্যে মিষ্টি একটা গল্প আছে। যেহেতু এটি সাবানের বিজ্ঞাপন, তাই বিজ্ঞাপন সংশ্লিষ্টরা গ্ল্যামারাসভাবেই তুলে ধরছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নতুন রুপে আসছেন চিত্রনায়িকা ববি

আপডেট টাইম : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১