ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বাংলাদেশ বিশ্বের ১১০তম সুখী দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৩৫৩ বার

বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্কবিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ডেনমার্ক, আর সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি। এই তালিকায় ১১০ নাম্বারে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, মিশর, এসব দেশ রয়েছে বাংলাদেশের পরে।জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্কের (এসডিএসএন) আওতায় জরিপটি চালানো হয়। জরিপে দেখা গেছে, যেসব দেশে বৈষম্য বা ভেদাভেদ কম, সেখানকার মানুষ বেশি আনন্দে থাকে। বিশেষ করে যেসব দেশে সামাজিক সহায়তা বেশি, বিপদে সমাজ বা রাষ্ট্রের সহায়তা পাওয়া যায়, সেসব দেশের নাগরিকরাই বেশি সুখী।

তিনবছর ধরে ১৫৬টি দেশে জরিপটি চলে। প্রতিটি দেশের ১ হাজার নাগরিকের কাছে প্রতিবছর তাদের জীবন সম্পর্কে জানতে চাওয়া হয় এবং শূন্য থেকে দশের একটি পয়েন্ট তালিকায় নাম্বার দেয়ার জন্য বলা হয়। যেসব বিষয় বিবেচনায় নেয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মোট দেশজ উৎপাদন, সামাজিক সহায়তার ব্যবস্থা, স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যক্তিগত স্বাধীনতা, দাতব্য সেবা এবং দুর্নীতিহীনতা। দশের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪.৬৪৩ পয়েন্ট। ডেনমার্কের পরে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং ফিনল্যান্ড।

সুখী দেশ বাছাইয়ের এই তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে ১৩ নাম্বারে আর ব্রিটেন হয়েছে ২৩তম। চীনের অবস্থান ৮৩ আর ভারত রয়েছে ১১৮তম অবস্থানে। নীচের দিকের দেশের মধ্যে বুরুন্ডির পরেই রয়েছে সিরিয়া, টোগো,, আফগানিস্তান আর বেনিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বাংলাদেশ বিশ্বের ১১০তম সুখী দেশ

আপডেট টাইম : ১২:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬