ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

স্বল্পবসনায় শারীরিক অবয়ব দেখালেন মিম, আপাদমস্তক ফিট করে বানালেন ‘জিরো ফিগার’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেসের প্রতি মনোযোগী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। স্লিম ফিগারের এই নায়িকা নিজেকে মোহময়ী করে রাখার জন্য পরিশ্রমের ঘাটতি রাখেননি কখনো। তবে গত ৬ মাস টানা জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন, নানা কসরত করেছেন। এবার সবশেষে দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।
রোববার (২৯ আগস্ট) নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। সেখানে তাকে স্বল্পবসনায় দেখা গেছে। তবে পোশাক নয়, এসব ছবিতে নজর কেড়েছে মিমের শারীরিক অবয়ব। নিজেকে আপাদমস্তক ফিট করে ফেলেছেন তিনি। যেটাকে প্রচলিত কথায় ‘জিরো ফিগার’ বলা হয়ে থাকে।

ক্যাপশনেও মিম জানালেন তার এই ফিটনেসের কথা। লিখেছেন, তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।

এই পোস্টে মিম ধন্যবাদ জানিয়েছেন তার জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি। তাদের সহযোগিতা এবং পরামর্শেই নিজেকে এমন আকর্ষণীয় রূপে গড়ে নিতে পেরেছেন অভিনেত্রী।

এদিকে ছবিতে মিমকে দেখা যাচ্ছে, হলুদ রঙের একটি অন্তর্বাসের ওপর ঝলমলে ব্লেজার পরে আছেন। সঙ্গে রয়েছে একটি প্যান্ট। বলাই বাহুল্য, ছবিগুলোতে তার রূপ ও শরীরের আবেদন উপচে পড়ছে। সেটা বোঝা যায় রিঅ্যাকশন এবং মন্তব্যের ঘরে চোখ রাখলেই। এ পর্যন্ত মিমের ওই পোস্টে প্রায় ৬০ হাজার রিঅ্যাশন পড়েছে আর মন্তব্য প্রায় ৯ হাজার।

প্রসঙ্গত, করোনাজনিত লকডাউন কাটিয়ে কাজে ব্যস্ত হয়েছেন মিম। শুটিং করছেন ‘অন্তর্জাল’ সিনেমার। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনের মতো তরুণ তারকারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বল্পবসনায় শারীরিক অবয়ব দেখালেন মিম, আপাদমস্তক ফিট করে বানালেন ‘জিরো ফিগার’

আপডেট টাইম : ০৬:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১