ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

অ্যাপল ওয়াচ ব্যবহার করে কোটি টাকা লুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ওয়াচ ব্যবহার করে বিপদ থেকে উদ্ধার হওয়া এমনকি প্রাণে বাঁচার কথাও অনেক শোনা গেছে। কিন্তু এবার বিপদমুক্ত করার বদলে একই ডিভাইস সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়াচ ব্যবহার করে একজন নাগরিকের ৫০০০০০ ডলার লুট করার ঘটনা জনসমক্ষে আসে। যদিও ঘটনাটি গত বছরের তবে সেই সময় বিস্তারিত বিবরণ মানুষ জানতে পারেনি। সম্প্রতি ঘটনাটি পুনরায় আলোচনায় উঠে এলে এটি নিয়ে শোরগোল শুরু হয়।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের প্রোডাক্ট ব্যবহার করে টাকা লুটপাটের এমন কাণ্ড আগে কখনই ঘটতে দেখা যায়নি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকার কানেক্টিকাট প্রদেশে সংঘটিত উপরোক্ত অর্থ ডাকাতির ঘটনায় মোট সাতজন দুষ্কৃতের যোগ ছিল। দীর্ঘক্ষণ ধরে ভুক্তভোগী ব্যক্তিকে অনুসরণের পর দুষ্কৃতরা তার টাকা লুট করে। দুষ্কৃত দল ভুক্তভোগীর গাড়ির বাম্পারের নিচে একটি অ্যাপল ওয়াচ লুকিয়ে রাখে। এর মাধ্যমে তারা আক্রান্তের ঠিকানা ও অবস্থান সংক্রান্ত তথ্য জেনে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, প্রথমে দুষ্কৃতরা অ্যাপল ওয়াচ কেনার পর সেটিকে নিজস্ব AT & T অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে। এরপর তারা ঘড়িটিকে আক্রান্তের গাড়ির বাম্পারে লুকিয়ে রাখে। ২০২০ সালের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটে, ওই সময় কাউকে ট্র্যাক করার জন্য অ্যাপল ওয়াচ ছিল একমাত্র উপযুক্ত ডিভাইস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

অ্যাপল ওয়াচ ব্যবহার করে কোটি টাকা লুট

আপডেট টাইম : ১১:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১