ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

২ সন্তান হত্যায় মায়ের কোনো অনুতাপ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৬০৮ বার

রামপুরার বনশ্রীতে দুই শিশু হত্যার ঘটনায় দ্বিতীয় দফায় রিমান্ডে থাকা মা মাহফুজা বেগম গোয়েন্দাদের জানান, দুই সন্তান হত্যায় তার কোনো অনুতাপ নেই। বরং এর ফলে ঘাড় থেকে বিশাল একটা বোঝা নেমে গেছে।

রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, রিমান্ডে থাকা মাহফুজা বলেছেন, মাঝে মধ্যে বাচ্চাদের কথা মনে পড়লেও কিছু যায় আসে না তার। কারণ, এতদিন তিনি বিনা ঘুমে রাত পার করেছেন, তা এখন আর নেই।

মনিরুল ইসলাম বলেন, ‘সোমবার মাহফুজার দ্বিতীয় দফায় রিমান্ড শেষ হচ্ছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চেয়েছেন। তাই তাকে আদালতে পাঠানো হবে। এ ছাড়া তদন্ত চলবে।’

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। বিশ্বের অনেক জায়গায় এ ধরণের ঘটনার উদাহরণ রয়েছে। মনস্তাত্ত্বিক জটিলতার কারণে মাহফুজা তার দুই শিশু সন্তানকে হত্যা করেছেন। অনেক ধরনের আলামত নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পরকীয়ার ব্যাপারেও তদন্ত করা হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, অন্য কেউ হত্যা করেছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। এ ছাড়া দুই সন্তান এমন কী দেখেছে যে কারণে তাদের হত্যা করা হয়েছে, সেই দিকটাতেও নজর দেয়া হয়েছে। কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২ সন্তান হত্যায় মায়ের কোনো অনুতাপ নেই

আপডেট টাইম : ১১:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬