ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঘুমোতে সাহায্য করবে যে খাবারগুলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৩২৫ বার

রাতে বিছানায় শুয়েও শান্তি নাই। শুধু এপাশ-ওপাশ করেন? প্রতিদিনের এই যন্ত্রণা আপনাকে বেশ ভালই চিন্তায় ফেলেছে। অনেক চিকিৎসককে দেখিয়েছেন। তাদের পরামর্শ মতো চলারও চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। এদিক ওদিক না হাতড়ে, হাত বাড়ান ঘরোয়া উপায়। আপন করুন কয়েকটি খাবারকে, তাহলেই আর ঘুম আপনাকে টা টা বাই বাই করে পালাবে না। দেখে নিন কী কী খাবার খাবেন—

গরম দুধ
দুধে থাকে ট্রিপ্টোফ্যান নামে অ্যামাইনো অ্যাসিড যা সেরটোনিন হরমোন নিঃসারণে সাহায্য করে। সেরটোনিন মস্তিষ্ককে শীতল রাখে। তাই ঘুমের ক্ষেত্রে গরম দুধ খুবই উপকারী।

চেরি
চেরিতে থাকে প্রচুর পরিমাণে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসারিত হয়। এই হরমোন আপনার ঘুমের সার্কেলকে ঠিক রাখে। তাই ঘুমোতে চাইলে খান চেরি।

কলা: কলাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা পেশিকে শিথিল করতে সাহায্য করে। এই সব উপাদানই ঘুমে সাহায্য করে।

তিসি দানা
তিসিতে আছে প্রচুর পরিমাণে ওমেগা-থ্রি অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা মাংসপেশিকে শিথিল করে। অস্থিরতা এবং অবসাদ কমিয়ে দিয়ে ঘুমে সাহায্য করে।

কাঠবাদাম
কাঠাবাদামে আছে ম্যাগনেসিয়াম যা ঘুমে সাহায্য করে। ঘুমের সময় রক্তচাপ ঠিক রাখে। কাঠবাদামে আছে প্লেজার হরমোন ট্রিপ্টোফ্যান।

মধু
ঘুমের জন্য খুবই উপকারী মধু। মস্তিষ্ককে শিথিল রাখে মধু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঘুমোতে সাহায্য করবে যে খাবারগুলো

আপডেট টাইম : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬