ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারী করোনা পরিস্থিতি  কোভিড-১৯ থেকে সুরক্ষায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না।  সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।  টিকা পাওয়া সাপেক্ষে আবারও এ কার্যক্রম শুরু হবে।  এখন যেভাবে টিকা দেওয়া হচ্ছে, সেভাবেই চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি।  যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি।  ভারতের কাছে পাওনা আছে ২ কোটি ৩০ লাখ টিকা।  কোনো কার্যক্রম আটকে নেই।  টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে।

মন্ত্রী বলেন, এই সপ্তাহে আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি।  মাসের শেষের সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ টিকা আসবে।  এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে।  দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে।  গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল।  আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১