ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর ঝুঁকি এড়াতে স্থানান্তর হচ্ছে ফেরিঘাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ২৪৭ বার
হাওর বার্তা ডেস্কঃ পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা এড়াতে বাংলাবাজার ফেরিঘাট সরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাবাজার ফেরিঘাট স্থানান্তর হবে। এরপর বাংলাবাজার-শিমুলিয়া রুটে রো রো ফেরি চলতে পারবে।

কয়েক দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিলারে চারবার ফেরির ধাক্কার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু এলাকা এড়াতে বাংলাবাজার ফেরিঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এটি শরীয়তপুরের জাজিরায় মাঝিরকান্দি ঘাটে নেয়া হবে।

চারদিনের ব্যবধানে আজ শুক্রবার পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কাকলি নামে ছোট একটি ফেরির ধাক্কা লাগে। সকাল পৌনে সাতটার দিকে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগায় শুক্রবার (১৩ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, হালকা আঘাত লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছি না। চালকদের দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

পদ্মা সেতুর ঝুঁকি এড়াতে স্থানান্তর হচ্ছে ফেরিঘাট

আপডেট টাইম : ০৬:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১