ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

হরতাল-অবরোধ না থাকলে পাসের হার বাড়ত: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫
  • ৫৩৫ বার
হরতাল-অবরোধ না থাকলে ও পরীক্ষার সময় বারবার না বদলাতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) পাসের হার আরও বাড়ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক সহিংসতার কারণে প্রতিকূল অবস্থায় পরীক্ষা দিয়েও পাসের হার এত বেশি হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।
শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রতিকূল অবস্থায়ও এত পাসের হার কম কথা নয়। একটু সুন্দর পরিবেশ পেলে শিক্ষার্থীরা অবশ্যই পরীক্ষায় পাস করবে বলে তিনি আশা করেন।
প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলেমেয়েরা যাতে ঘরের কাছে উচ্চশিক্ষা নিতে পারে, সরকার সেই সুযোগ সৃষ্টি করতে চায় বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, কোনো জাতিকে উন্নত হতে হলে শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি দারিদ্র্যমুক্ত হতে পারবে না। কারিগরি শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাগ্রহণ করে বসে থাকলে হবে না। কাজে লাগাতে হবে।
শেখ হাসিনা, এসএসসি পরীক্ষা চলাকালে রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপির জ্বালাও, পোড়াও, হরতাল, অবরোধের কারণে বারবার পরীক্ষায় সময়সূচি বদলাতে হয়েছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়েছে।
প্রতিকূলতার মধ্যেও ২০১৪ ও ২০১৫ সালে সময়মতো শিক্ষার্থীদের কাছে সরকার বই পৌঁছে দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় অনেকটা গেরিলা কায়দায় বই পৌঁছে দেয়া হয়েছে বলে তিনি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

হরতাল-অবরোধ না থাকলে পাসের হার বাড়ত: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫