ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

পরীমনির সাথে এডিসি সাকলায়েনের সখ্যতায় বিব্রত পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ পরীমণিকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া ও সময় ১৮ ঘণ্টা কাটানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা হিসেবে এডিসি গোলাম সাকলায়েন শিথিলের ভূমিকায় বিব্রত পুলিশ বাহিনীতে। তাকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তা সাকলায়েন পরীমণির কোনো মামলা তদারকির সঙ্গে জড়িত ছিলেন না। সঙ্গত কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। তবে বাহিনীর শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরীমণির বিষয়ে কোনো ব্যবসায়ীর তালিকা হয়েছে কি না, কাউকে গ্রেফতার করা হচ্ছে কি না সাংবাদিকদের এমন  প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পরীমণির বিষয়ে কোনো ব্যবসায়ীর তালিকা হচ্ছে না বা কাউকে গ্রেফতারের জন্য কাজ করছে না পুলিশ।

তিনি বলেন, পরীমণি গ্রেফতারের পর বিভিন্ন খবরে নড়েচড়ে বসেছে পুলিশ। পরীমণি ইস্যুতে কোনো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক বা প্রতারণা নিয়ে কোনো পক্ষেরই অভিযোগ নেই। তাই কোনো তালিকা করারও সুযোগ নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিএমপির কমিশনার।

এর আগে সোমবার (৯ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া চিত্রনায়িকা পরীমণি, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় যাতায়াত ছিল এমন অভিযোগে ও কথিত মডেলদের সঙ্গে ব্যবসায়ীদের নাম জড়িয়ে চাঁদাবাজি করছে একটি চক্র। এ চক্রটি সমাজের বিশিষ্টজনদের কাছে ফোন করে তালিকায় তাদের নাম থাকার কথা বলে চাঁদা দাবি করছে। এ পর্যন্ত তিন জন বিশিষ্ট ব্যক্তি এ ধরনের চাঁদাবাজির শিকার হওয়ার কথা পুলিশকে জানিয়েছেন। তারা ফোন করে আতঙ্কে থাকার কথা জানিয়েছেন। এমনকি একজন ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার ঘটনাও ঘটেছে। চাঁদা না দিলে গণমাধ্যমে তার নাম প্রকাশ করার হুমকি দেওয়া হয়েছে।

তিনি বলেন, চক্রটি কথিত ভিডিওর কথা বলে বিশিষ্টজনদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। কিন্তু পুলিশ এ ধরনের কোনো তালিকা করেনি। এমন তালিকার কথা বলে যারা বাণিজ্যে নেমেছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন, কারও সঙ্গে সম্পর্ক থাকা তো বেআইনি নয়। যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে মামলা না হয়। মডেল-অভিনেত্রী গ্রেফতারের পর ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। আমরা চাই না করোনাকালে এমন আতঙ্ক ছড়াক, বিনা কারণে কারও সম্মানহানি ঘটুক। কেউ যাতে মিডিয়া ট্রায়ালের শিকার না হন সেজন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

ডিএমপি কমিশনার অনুরোধ করেন, যদি ব্যবসায়ী মহলের কারও কাছে বা কোনো নাগরিকের কাছে এমন তালিকার কথা বলে চাঁদা চেয়ে কেউ ফোন করে, তাহলে সঙ্গে সঙ্গে যেন তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। এ বিষয়ে কোনো অডিও বা ভিডিও থাকলে তা তদন্তের স্বার্থে সংরক্ষণ করে রাখারও অনুরোধ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

পরীমনির সাথে এডিসি সাকলায়েনের সখ্যতায় বিব্রত পুলিশ

আপডেট টাইম : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১