ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছোট্ট চায়ের দোকান থেকে শতকোটির ব্যবসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে একটা চায়ের দোকান দিয়েছিলেন তিন বন্ধু মিলে। শুরুতে সবাই ভেবেছিলেন ভীষণ বাজে সিদ্ধান্ত নিয়েছেন ওই তিনজন। কিন্তু সেই বাজে সিদ্ধান্তই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তাদের। ছোট্ট চায়ের দোকানে থেকে বছরে শতকোটির ব্যবসা করেছেন তিন বন্ধু।

২০১৬ সালে ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে মাত্র ৩ লাখ রুপি বিনিয়োগ করে ওই চায়ের দোকান দেন তিন বন্ধু আনন্দ, রাহুল আর অনুভব দুবে। মাত্র পাঁচ বছরেই তাদের ১৬৫টি আউটলেট থেকে ১০০ কোটি রুপির উপরে ব্যবসা হচ্ছে। ভারত ছাড়াও দুবাইয়ে তাদের শাখা রয়েছে। খুব শিগগিরিই তারা কানাডা আর লন্ডনে শাখা খুলবেন বলে জানিয়েছেন।

‘চায়ে সুত্তা বার’ নামের ওই চেইনশপটি চায়ের দোকান হলেও এখানে স্যান্ডউইচ, পাস্তা, নুডুলসও পাওয়া যায়। সাথে ১০টি ভিন্ন ফ্লেভারের চা তো আছেই। তবে সেখানে ধূমপানের কোনো সুযোগ নেই।

আর তাদের আউটলেটগুলোতে চা পরিবেশন করা হয় মাটির ভাঁড়ে। মৃৎশিল্পীদের যেন কিছুটা সাহায্য হয় এজন্যই এই প্রথা চালু করেছেন বলে ‘চায়ে সুত্তা বার’ এর পরিচালক আনন্দ নায়েক জানিয়েছেন।

তবে তাদের এই শুরুটা এতো সহজ ছিল না বলে জানান আনন্দ। তিনি বলেন, কৃষক বাবার ছেলে হলেও ব্যবসাই করতে চেয়েছিলেন তিনি। এ জন্য প্রথমে তৈরি পোশাকেও ব্যবসাও শুরু করেছিলেন। সেখানে খুব একটা সুবিধা করতে না পেরে চায়ের দোকান দেওয়ার কথা মাথায় আসে।

এদিকে, আর দশটা মধ্যবিত্ত পরিবারের মতো অনুভবের পরিবারও চেয়েছিল ছেলে বড় সরকারি চাকরিজীবী হোক। এজন্য চাকরির পড়াশুনার শুরু করেছিলেন আনন্দ। কিন্তু আনন্দের পরিকল্পনা শুনে অনুভব চাকরির প্রস্তুতি ছেড়েছুড়ে তার সাথে যোগ দেন। পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যবসা শুরু করেন তিনি।  ডেকে নেন আরেক বন্ধু রাহুলকে। তিন বন্ধু মিলে তখন মাত্র তিন লাখ রুপি জোগাড় করতে পেরেছিলেন। তা দিয়েই শুরু হয় আজকের শতকোটির ব্যবসার প্রথম ধাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছোট্ট চায়ের দোকান থেকে শতকোটির ব্যবসা

আপডেট টাইম : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১