হাওর বার্তা ডেস্কঃ পরীমনি কাণ্ডে নির্মাতা চয়নিকা চৌধুুরীকে রাজধানীর পন্থপথ থেকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় পান্থপথ থেকে আটক করে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন পরীমণি। অনেক সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যেতো।
পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা চয়নিকা । বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সবসময়ই পাশে থেকে পরীমণিকে সাহস জাগিয়েছিলেন এই নির্মাতা চয়নিকা।
ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমনি চয়নিকাকে কাছে পেলেও পরীমনির বাসায় যখন র্যাব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমনি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।
Reporter Name 





















