ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যে কারণে বরকে নিয়ে পালাল ঘোড়া (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সবাই চায় নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেজন্য বিয়ে করতে কনের বাড়ি যাওয়ার সময় কেউ বেছে নেয় হেলিকপ্টার, কেউ হাতি, কেউ আবার ঘোড়া। তবে এই ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন এক যুবক।

ভারতের রাজস্থানের রামপুরা গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই ঘটনা ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বরের আগমনের প্রতীক্ষায় কনের বাড়ির সামনে অপেক্ষায় সবাই। রাজকীয় ভাবে ঘোড়ার চড়ে কনের বাড়িতে পৌঁছান বর। কিন্তু কনের বাড়ির সামনে থেকেই বরকে নিয়ে এক দৌঁড়ে পালিয়ে যায় ঘোড়া। ঘোড়ার সহিস কোনোভাবেই আটকাতে পারেনি ঘোড়াটিকে।

কনের বাড়ির সদস্যরা বরকে স্বাগত জানাতে বোমা ফোটাতে শুরু করলে ভয় পেয়ে এই কাণ্ড করে ঘোড়াটি। এ সময় বর ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করেও পারেনি।

পরে অন্যরা গাড়ি আর মোটরসাইকেল নিয়ে ঘোড়াটির পিছু নেয়। বরকে নিয়ে চার কিলোমিটার দৌঁড়ানোর পর ঘোড়াটিকে থামানো সম্ভব হয়। অক্ষত অবস্থাতেই বিয়ের আসরে ফিরে আসেন বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যে কারণে বরকে নিয়ে পালাল ঘোড়া (ভিডিও)

আপডেট টাইম : ০৩:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১