ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌবাহিনী প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ নেভাল প্যারেডে অংশ নিতে রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতালেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে শুক্রবার (২৩ জুলাই) রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকায় আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, রাশিয়া সফরকালে নৌপ্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য নেভাল প্যারেডে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতালেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন।

রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩০ জুলাই নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌবাহিনী প্রধান

আপডেট টাইম : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১