ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে অল্প সময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াত। কিন্তু ঘাতকরা সে সুযোগ দেয়নি। সব বাধা পেরিয়ে এখন বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

সোমবার (১৯ জুলাই) সকালে সিংড়া ফিট অ্যান্ড ফাইন ইউথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ও সিংড়া ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সিংড়ায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার ২৮ জন রোগীর মাঝে ১৪ লাখ টাকার চেক প্রদান করেন। এর আগে প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৭১ জন শ্রমিকদের মাঝে নগদ ৫০০ টাকা প্রদান করেন।

তিনি আরও বলেন, আমি ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আইসিটি বিভাগ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, প্রফেসর আতিকুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন’

আপডেট টাইম : ০৫:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১