ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

কোন মৃ’ত ব্যক্তির নামে কী কোরবানি দেয়া যাবে, কী বলছে ইসলাম?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ কেউ যদি মৃত ব্যক্তির পক্ষে কোনো পশু কোরবানি করেন তাহলে সেই কোরবানি বা মৃতের জন্য কোরবানি জায়েজ। মৃত ব্যক্তি যদি অসিয়ত না করে থাকেন তাহলে সেই কোরবানি নফল হিসেবে গণ্য হবে।

কোরবানির পশুর গোশত স্বাভাবিক গোশতের মতো নিজেরা খেতে পারবেন। আত্মীয়-স্বজনদের মাঝে বিতরণ করা যাবে। তবে মৃত ব্যক্তি যদি কোরবানির অসিয়ত করে মারা যেয়ে থাকেন তাহলে সেই কোরবানির গোশত নিজেরা খেতে পারবেন না। সেই গোশত গরিব-মিসকিনদের মাঝে সদকা করতে হবে। (মুসনাদ আহমদ, হাদিস : ০১/১০৭; ইলাউস সুনান, হাদিস : ১৭/২৬৮; রাদ্দুল মুহতার : ৬/৩২৬; ফতওয়া কাজিখান : ০৩/৩৫২)

অংশীদার বা শরিক হয়ে কোরবানির ক্ষেত্রে বিধান : একাধিক ব্যক্তি শরিক হয়ে বা অংশীদার মিলে কোরবানি দিলে সেখানে যদি ৭ম ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেয় তাহলে বাকি সবার কোরবানি শুদ্ধ হবে। অন্য অংশের সদস্যরা ওই অংশের গোশত খেতে পারবেন। তবে এটা না করাই উত্তম।

মৃত ব্যক্তির পক্ষ থেকে দেয়া কোরবানির গোশত কোরবানিদাতা পাবেন। তিনি এই গোশত খেতে পারবেন এবং সদকাও করতে পারবেন। কোরবানিদাতা চাইলে অন্য অংশীদারদের হাদিয়া হিসেবেও দিতে পারবেন। (আবু দাউদ, হাদিস : ১৮৫; বাদায়িউস সানায়ি : ০৪/২০৯; আদ-দুররুল মুখতার : ০৬/৩২৬; আল-মুহিতুল বুরহানি : ০৮/৪৭৮)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

কোন মৃ’ত ব্যক্তির নামে কী কোরবানি দেয়া যাবে, কী বলছে ইসলাম?

আপডেট টাইম : ০৪:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১