ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

২৩শে জুলাই থেকে বন্ধ থাকবে সব শিল্প-কারখানা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত শুরু হবে কঠোর লকডাউন। এ লকডাউনে গার্মেন্টস সহ সকল ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (১৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

এদিকে ঈদের পরে শুরু হওয়া লকডাউনে শিল্প-কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছিল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সাত দিনের জন্য দেশব্যাপী কঠোর লকডাউন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত ঘোষণা করা হয়। তবে পবিত্র ঈদুল আজহা পালনের বিষয়টি মাথায় রেখে সরকার ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল ঘোষণা করে। লকডাউন শিথিল করায় চালু হয় গণপরিবহন, খুলে দেওয়া হয় শপিংমল সহ সব ধরনের দোকানপাট।

লকডাউন শিথিল করার সাথেই ২৩ জুলাই থেকে ৫ আগস্ট ১৪ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লকডাউনে গণপরিবহন, দোকানপাট, শপিংমল, সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার পাশাপাশি গার্মেন্টসসহ সব ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

তবে গামেন্টসসহ শিল্প-কারাখানা বন্ধের ঘোষণাটি প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছেন শিল্প কারখানার মালিকরা। আজ শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। শেষ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণা বহাল রাখা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

২৩শে জুলাই থেকে বন্ধ থাকবে সব শিল্প-কারখানা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১