ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

মা’কে আসামি করে দুই শিশু হত্যায় মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬
  • ৪৪৬ বার

রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোন নুসরাত আমান অরনী (১৪) ও আলভী আমানের (৬) কে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে হত্যা মামলাটি রামপুরা থানায় নথিভুক্ত হয়। মামলার বাদী নিহত শিশুদের বাবা আমানুল্লাহ আমান।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে মাহফুজা মালেক নিজ সন্তানদ্বয়কে হত্যার করেছেন বলে দায় স্বীকারের পর পিতা আমানুল্লাহ মামলা দায়েরের কথা জানান। এরপরই ঘাতক মা মাহফুজা মালেক জেসমিনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।

রাত ৯টা ৫৫ মিনিটে পিতা আমানুল্লাহ বাদী হয়ে স্ত্রী মাহফুজা মালেক জেসমিনকে প্রধান আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং ১। মামলা হওয়ায় মাহফুজাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করবে পুলিশ।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর সাততলা বাড়ির চতুর্থ তলা থেকে ইশরাত জাহান অরণী (১৪) ও তার সহোদর ভাই আলভী আমানকে (৬) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা সহোদরদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে অরণী বেইলী রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। আর আলভী বনশ্রীতে অবস্থিত হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র ছিল। ঘটনার পর পিতামাতাসহ পরিবারের অনেকেই খাদ্যে বিষক্রিয়ায় তাদের দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করে আসছিলেন। তবে বিষক্রিয়ায় নয় ওই দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের পর জানায় ফরেনসিক বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

মা’কে আসামি করে দুই শিশু হত্যায় মামলা

আপডেট টাইম : ০২:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬