হাওর বার্তা ডেস্কঃ কোভিড-১৯ মোকাবিলায় লকডাউন চলমান থাকায় দরিদ্র, দুঃস্থ, অসচ্ছল ও
কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের ৬৪ জেলার অনুকূলে
২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণ মন্ত্রণালয় এ বরাদ্দ প্রদান করে।
বরাদ্দের শর্তানুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ বরাদ্দকৃত অর্থ ইউনিয়নওয়ারি
উপ-বরাদ্দ প্রদান করবেন । ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য
ব্যক্তিদের এ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা যেমন চাল-ডাল-তেল-লবণ আলু ইত্যাদি প্রদান
করা হবে।
সংবাদ শিরোনাম
লকডাউনে দরিদ্র ও অসহায়দের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ
-
Reporter Name - আপডেট টাইম : ০৭:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- ৩২২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















