ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বঙ্গবন্ধু কৃষি খাতে সর্বোচ্চ সম্মাননা পদক পেল ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ২৬৫ বার
হাওর বার্তা ডেস্কঃ কৃষিতে উন্নয়ন ও অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে প্রবর্তন করেন কৃষি পদক পুরস্কার।

এরই ধারাবাহিকতায় এবারও দেয়া হলো এ পুরস্কার।

দেশে কৃষি খাতের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সময়ে সারের জন্য গুলিও খেতে হয়েছে কৃষকদের। কিন্তু বর্তমান সরকার ভুর্তকি দিয়ে কৃষকের কাছে সার পৌছে দিচ্ছে।আওয়ামীলীগের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্মাননার মধ্যে প্রথম পুরস্কার পাঁচটি স্বর্ণ, দ্বিতীয় পুরস্কার নয়টি ব্রোঞ্জ ও তৃতীয় পুরস্কার ১৮টি রৌপ্য পদক।

১০টি বিষয়ের ওপর বিশেষ অবদানের জন্য প্রতি বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হয়। এগুলো হলো কৃষি গবেষণায় অবদান, কৃষি সম্প্রসারণে অবদান, প্রাতিষ্ঠানিক/সমবায়/কৃষক পর্যায়ে উচ্চমানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও নার্সারি স্থাপন, কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজ, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন বা ব্যবহার, কৃষিতে নারীদের অবদান, বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন, বাণিজ্যিক ভিত্তিতে বনায়ন, বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু ও হাঁস-মুরগি চাষ, বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গবন্ধু কৃষি খাতে সর্বোচ্চ সম্মাননা পদক পেল ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট টাইম : ০১:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১