ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সিম নিবন্ধনে ফিঙ্গার প্রিন্ট বন্ধে উকিল নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬
  • ৩৪০ বার

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিরোধিতা করে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল, টেলিটক কোম্পানিকে এ নোটিশ প্রেরণ করা হয়।

বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব ডাকযোগে এ নোটিশটি প্রেরণ করেন। সারাদেশে সিম নিবন্ধনের ক্ষেত্রে

বায়োমেট্রিক পদ্ধতি বা মোবাইল কোম্পানিগুলোর আঙুলের ছাপ নেয়া থেকে বিরত করতে এ নোটিশ পাঠানো হয়েছে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্টদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রশন সরকার করলে কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু প্রাইভেট কোম্পানিগুলো এ কাজ করছে, তাই এসব তথ্য সংরক্ষণ নিয়ে শংকা রয়েছে। যদি এসব প্রাইভেট কোম্পানিগুলো থেকে তথ্য চুরি হয়ে দেশি-বিদেশি সন্ত্রাসীদের হাতে যায় তাহলে এর অপব্যবহারের আশংকা করা হয়েছে নোটিশে।

ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের জানান, ‘বায়োমেট্রিক ডাটা সরকার নিতে পারে। কিন্তু এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ক্ষমতা দেয়া বেআইনি। কেননা বিদ্যমান আইন এটাকে অনুমোদন দেয় না। এ ছাড়া কোন আইন আদেশের ভিত্তিতে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে তা আমরা জানি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সিম নিবন্ধনে ফিঙ্গার প্রিন্ট বন্ধে উকিল নোটিশ

আপডেট টাইম : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬