ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দুই মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত দেখলো দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৯ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার  ৫৮ জন। যা গেলো দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৬ জনের মধ্যে ৩৬ জন খুলনার। এছাড়া ঢাকায় ১৯, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১৮, বরিশালে ১ রংপুরে ১ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

এর আগে, বুধবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৭৮৮ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৫ হাজার ৭২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছিল ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দুই মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত দেখলো দেশ

আপডেট টাইম : ০৫:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১