ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আওয়ামী লীগের টিকিট পাচ্ছেন কারা জানা যাবে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারির মধ্যে তিন সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে ভোটের মাঠ কতটুকু গরম হবে তা বুঝতে ঢের বাকি এখনো। তবে মনোনয়নপ্রত্যাশীরা বসে নেই। আগামী ২৮ জুলাই হতে যাচ্ছে ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন। তিন আসনেই ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা।

এসব আসনে দলীয় মনোনয়ন কারা পাচ্ছেন তা নিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আলোচনা থাকলেও সবার নজর ঢাকার আসনটির দিকেই বেশি। আজ শনিবারই জানা যাবে কে পাচ্ছেন এসব আসনে আওয়ামী লীগের টিকিট।

আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে প্রার্থী। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন ৩৪ জন। কুমিল্লা-৫ আসনে ৩৫ ও সিলেট-৩ আসনে ২৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী আগামী ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন বাছাই হবে ১৭ জুন। ১৮, ১৯ ও ২০ জুন আপিলের দিন ঠিক করা হয়েছে। প্রার্থিতা বাতিলের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দের তারিখ ২৪ জুন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আওয়ামী লীগের টিকিট পাচ্ছেন কারা জানা যাবে আজ

আপডেট টাইম : ১০:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১