ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৮৫ বার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঘুষ কেলেংকারির ঘটনায় ইউনাইটেড মালয়িজ ন্যাশনাল অর্গানাইজেশন দল থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ। আজ (সোমবার) সকালে তিনি পুত্রজায়া থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

মাহাথির মোহাম্মাদ বলেছেন, ‘দল থেকে এখন প্রাধান্য দেয়া হচ্ছে কিভাবে নাজিবকে ক্ষমতায় রাখা যায়। ১৯৪৬ সালে

যে লক্ষ্য নিয়ে এ দল প্রতিষ্ঠিত হয়েছিল এখন আর সে কাজ করছে না। দলটি এখন অন্যায়কে রক্ষার জন্য কাজ করছে।’

এই নিয়ে মাহাথির মোহাম্মাদ দল থেকে দ্বিতীয়বার পদত্যাগ করলেন। এর আগে ২০০৮ সালে তিনি তখনকার প্রধানমন্ত্রী আহমদ বাদাভির প্রতি অসন্তুষ্ট হয়ে দল থেকে প্রথামবার পদত্যাগ করেন।

মাহাথির পরিষ্কার করে বলেছেন, ‘দুর্নীতিকে সমর্থনকারী দলের সদস্য হিসেবে আমি নিজে অস্বস্তি বোধ করছি। নাজিবের মতোই দলটিও মনে করছে অর্থ হচ্ছে রাজা। আমি নাজিবের দল ছেড়ে যাচ্ছি; এর সঙ্গে আর নেই।’ মাহাথির আরো বলেছেন, নাজিব এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন না।

নাজিব রাজাক সৌদি আরবের কাছ থেকে অনুদান বা উপহার হিসেবে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে সম্প্রতি খবর বের হয়েছে। এ ঘটনার জের ধরে কয়েকদিন আগে মাহাথির মোহাম্মাদের ছেলে রাজ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ

আপডেট টাইম : ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬