ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৯২ দেশকে ৫০ কোটি টিকা দিবে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৯২টি দেশকে ৫০০ মিলিয়ন তথা ৫০ কোটি টিকা দিবে। স্থানীয় সময় বুধবার (৯ জুন) যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাইডেন প্রশাসন। খবর আল জাজিরার।

আজ থেকে যুক্তরাজ্যে শুরু হতে যাওয়া ‘জি-৭’ এর সম্মেলনে ৫০ কোটি টিকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বাইডেন। এই বিষয়টি নিয়ে মূলত ইউরোপের বড় বড় নেতাদের চাপের মুখে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে আরও ১১ বিলিয়ন টিকা প্রয়োজন। অবশ্য গেল সপ্তাহে বাইডেন প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ৮০ মিলিয়ন ডোজ তথা ৮ কোটি টিকা ভাগাভাগি করার প্রতিশ্রুতি দিয়েছে।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই দেশটির ৭০ শতাংশ বয়স্ক মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্র ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩০ কোটি ৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশটির ১৭ কোটি ১ লাখ মানুষ কমপক্ষে একটি ডোজ টিকা পেয়েছেন। ১৪ কোটি মানুষ দুটি ডোজই পেয়েছেন। অর্থাৎ দেশটির ৪২ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৯২ দেশকে ৫০ কোটি টিকা দিবে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৯:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১