ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো ঝুঁকিমুক্ত নন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকরা বলছেন, তিনি করোনামুক্ত হলেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর শারীরিক নানা জটিলতা দেখা দেয়। খালেদা জিয়ার ক্ষেত্রেও কভিড-পরবর্তী জটিলতা দেখা দিয়েছে। এ কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা রয়েই গেছে।

চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার শরীরে করোনা-পরবর্তী কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এখন দিনে তাঁর দুই-তিন লিটার অক্সিজেন লাগছে। রক্ত দেওয়ায় হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা বেড়েছে। এখন তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। তাঁর ফুসফুস থেকে তরলজাতীয় পদার্থ (ফ্লুইড) দুই দফা অপসারণ করা হয়। ডায়াবেটিস এখনো নিয়ন্ত্রণে আসেনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) মতো এত বয়সের রোগীর করোনা-পরবর্তী সময়েও নানা জটিলতা দেখা দেয়। ম্যাডামের ক্ষেত্রেও তা-ই হয়েছে। তাছাড়া ম্যাডামের আগে থেকেই বেশ কিছু রোগ আছে। জেলখানায় যাওয়ার পর সেগুলো আরো বেড়েছে। সব মিলিয়ে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো বলা যাবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো ঝুঁকিমুক্ত নন খালেদা

আপডেট টাইম : ১১:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১