ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া অমানবিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবার (৯ মে) সকালে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের পর সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

এরআগে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গত বুধবার (৫ মে) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদন দিয়ে যান। এরপর আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সরকারের পক্ষ থেকে বিষয়টি মানবিক বিবেচনায় দেখা হবে বলে জানানো হলেও সর্বশেষ আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে ধারায় খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে, সেই ধারাতেই তার বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে।সরকার মৃতুদন্ডের আসামিদের মুক্তি দিয়ে দিচ্ছে, দন্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কিন্তু একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণ করছে।’

ফেইসবুকে এমডি হামিদুল ইসলাম নামে একজন লিখেন, ‘চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এখানে রাজনীতি করা সমীচীন নয়।’

বেগম জিয়ার ছবি শেয়ার করে নীরা হক লিখেন, ‘বিদেশে যেতে দেয়া হোক বা না হোক। আল্লাহ চাইলে তিনি দেশেই খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, ইনশা আল্লাহ। ’

‘একটু মানবিক হতেই পারতেন মাননীয় সরকার’ – মাসুদ রানা নকীবের মন্তব্য।

এমডি আসলাম হোসাইন লিখেন, ‘নির্বাহী ক্ষমতায় অসম্ভব কিছু না।’

নুরুল আলমের প্রশ্ন, ‘বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শের পরেও খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে যেতে দেয়া হলো না। তিনবারের প্রধানমন্ত্রীর সাথে কি অবিচার করা হচ্ছে?’

উল্লেখ্য, গত ১০ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া অমানবিক

আপডেট টাইম : ০২:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১