ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ক্রেডিট কার্ড জালিয়াতি বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭০৫ বার

ক্রেডিট কার্ড জালিয়াতি বন্ধে বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় আছাদুজ্জামান মিয়া বলেন, ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা বাংলাদেশে এবারই প্রথম। এ ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। চমকপ্রদ তথ্য পাচ্ছি আমরা। সেই সঙ্গে দেশি-বিদেশি আর কোন কোন চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত, তাও জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, শুধু বাংলাদেশিই নয়, বিদেশি বিভিন্ন চক্রও এ অপরাধের সঙ্গে জড়িত। এটি আর্থিক শৃঙ্খলার জন্য বড় হুমকি। এ ধরনের অপরাধ বন্ধে ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা দিতে বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে। সেই সঙ্গে বাড়াতে হবে সক্ষমতাও।

এ ধরনের জালিয়াতি বন্ধে আইন প্রণয়নেরও প্রয়োজন রয়েছে বলেও এ সময় মত প্রকাশ করেন আছাদুজ্জামান মিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ক্রেডিট কার্ড জালিয়াতি বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে

আপডেট টাইম : ১২:১৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬