ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়া জরুরি: মেডিক্যাল বোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসের পানি জমেছে। তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্টগুলো নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করেন। বৈঠক শেষে চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়ার যে অবস্থা তাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি। তার ফুসফুসের পানি জমলেও মঙ্গলবার কিছুটা কমেছে। তবে অক্সিজেন সাপোর্ট এখনও চলছে।

মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডে সম্মিলিতভাবে খালেদা জিয়াকে আরও কয়েকদিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন প্রমুখ রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়া জরুরি: মেডিক্যাল বোর্ড

আপডেট টাইম : ১১:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১