ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদার শ্বাসকষ্ট, সিসিইউতে স্থানান্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিএনপি সূত্রকে জানিয়েছেন দুপুরের দিকে খালেদার শ্বাসকষ্ট বেড়েছিল, সেজন্য বিকেলে সিসিইউতে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়। এরপর থেকে এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদার শ্বাসকষ্ট, সিসিইউতে স্থানান্তর

আপডেট টাইম : ০৭:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১