ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

চলনবিলে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকেপাখির আনাগোনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃহত্তর চলনবিল এলাকার কৃষি জমি থেকে বোরো ধান কাটা শুরু হয়েছে। এ সময়ে বেড়েছে পাখির আনাগোনা।

দেখা গেছে, চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বিস্তীর্ণ মাঠে-মাঠে দলবেঁধে উরে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে সাদা বক। চাষিরা ধান কেটে বাড়ি নিয়ে আসছেন। ঐসব খেতে পোকা-মাকড় খুঁজছে বক পাখিগুলো। এভাবে এক জমি থেকে আরেক জমি, এ মাঠ থেকে ও মাঠে উড়ে বেড়াচ্ছে।

তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম  বলেছেন, চলনবিল এলাকায় বছরে দুবার পাখিদের দেখা মেলে। বোরো মৌসুমে খেতের ধান কাটার পর পোকা-মাকড় খাওয়ার জন্য আসে। আরেকবার আসে শীতের শুরুতে চলনবিল থেকে পানি নেমে যাওয়ার সময়। তখন জলাশয়গুলোতে পুঁটি, খলসে, দারকিনাসহ প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ ও কীট পতঙ্গ পাওয়া যায়। এ দুটো মৌসুমে নানা প্রজাতির পাখি আশ্রয় নেয় চলনবিলে। কিন্তু পাখিদের সাথে সাথে পাখি শিকারিদের দৌরাত্ম্যও বেড়ে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করা অতীব জরুরি।

উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, কতিপয় লোকজন অলস সময়ে পাখি শিকার করে থাকেন। এখন সবাই কৃষি কাজে ব্যস্ত। নজরদারী অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম বলেন, পাখিদের রক্ষায় জনসচেতনতাই মুখ্য। কেউ পাখি শিকার করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চলনবিলে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকেপাখির আনাগোনা

আপডেট টাইম : ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১