ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কলকাতার প্রথম জয় সাকিবহীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর একে একে মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল দলটি।

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে কলকাতার সামনে খুব বড় লক্ষ্য দিতে পারেনি পাঞ্জাব। ইয়ন মরগানের দলের সামনে ১২৪ রানের লক্ষ্য দেয় তারা। এই লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বেশ বিপদেই পড়েছিল কলকাতা।

মাত্র ১৭ রানেই তারা হারিয়ে ফেলেছিল শুভমন গিল, নিতিশ রানা ও সুনীল নারিনের উইকেট। কিন্তু এরপরই দলের হাল ধরেন অধিনায়ক মরগান ও রাহুল ত্রিপাটি। দুজনের জুটিতে আসে ৬৬ রান। ৭ চারে ৩২ বলে ৪১ রান করে রাহুল ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরগান

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৪৭ রান করেন তিনি। ২ চারে ৬ বলে ১২ রান আসে দিনেশ কার্তিকের ব্যাট থেকে। ২০ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় কলকাতা। এবারের আসরে ৬ ম্যাচ খেলে এটি দ্বিতীয় জয় কলকাতার। এই জয়ে পাঞ্জাবকে টপকে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে তারা।

এবারের আইপিএলে আহমেদাবাদ পর্বের প্রথম ম্যাচটি জিতে আপাতত তলানি থেকে উঠে এসেছে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের মতো সমান ৪ পয়েন্ট পেলেও, ছয় ম্যাচ খেলা কলকাতা নেট রান রেটের হিসেবে আছে পঞ্চম স্থানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কলকাতার প্রথম জয় সাকিবহীন

আপডেট টাইম : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১