ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৫ বার

DinajpurTV Bangladesh News

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে ইতিহাসের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুনই এসেছে ১২০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার।

তবে মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, ২০২৫ সালের জুনে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৪ সালের একই মাসে এ পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার। অর্থাৎ, জুন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স সামান্য কম এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

আপডেট টাইম : ১০:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬