ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবারো ৭ দিনের রিমান্ডে মামুনুল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর পৃথক দুই থানার নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। (২৬ এপ্রিল) পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

আজ সাতদিনের রিমান্ড শেষ হচ্ছে মামুনুল হকের। রিমান্ড শেষে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য সকালেই তাকে আবারও আদালতে হাজির করলো পুলিশ। রাজধানীর মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মাওলানা মামুনুল হকের ২০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। পরে রিমান্ড শুনানির পর ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় চারদিন ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময়, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন থানার করা মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে হেফাজত নেতা মামুনুলকে আদালতে নেওয়াকে কেন্দ্র করে পুরান ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকা ঘিরে সাধারণ লোকজনের চলাফেরা নজরদারি ও তল্লাশি করা হচ্ছে। আদালতে আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও তল্লাশির আওতায় রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবারো ৭ দিনের রিমান্ডে মামুনুল হক

আপডেট টাইম : ১২:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১