ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

মুক্তিযুদ্ধবিরোধী চেতনা নস্যাৎ করাই আওয়ামী লীগের লক্ষ্য: খালিদ মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৬৪ বার

বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি ও মুক্তিযুদ্ধবিরোধী চেতনা নস্যাৎ করাই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ কোন দল ভাঙার রাজনীতি করে না। তবে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায়, দেশবিরোধী ধ্যান-ধারণা দূর করে জনগণের জান-মাল রক্ষায় কাজ করে যাচ্ছে।
শুক্রবার জেলার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াত-বিএনপি ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম করে এখন তারা ভয়ে গর্তে আশ্রয় নিয়েছে। তারা ধর্মের নামে সহজ-সরল মানুষদের ধোঁকা দিয়ে আপন স্বার্থসিদ্ধি করতে চাইছে।
যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকারের দুর্নীতির কথা বলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিলেও তারা দুর্নীতি প্রমাণ করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ১৬ কোটি মানুষের টাকায় যখন পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, তখন বিশ্ব ব্যাংক বলছে পদ্মাসেতু থেকে অর্থ ফিরিয়ে নেয়া তারা ঠিক করেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিটি নেতাকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো জনগণের সেবা করার আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী।
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাখায়াত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন। এর আগে সম্মেলন উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শামস-উল-আলম হীরু। সম্মেলন পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

মুক্তিযুদ্ধবিরোধী চেতনা নস্যাৎ করাই আওয়ামী লীগের লক্ষ্য: খালিদ মাহমুদ

আপডেট টাইম : ১০:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬