ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান খন্দকার মাহবুবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৩৫ বার

বুলেট উপেক্ষা করে দলের নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল এ সভার আয়োজন করে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘নেতাকর্মীরা একবার সাহস করে রাস্তায় নামলে খালেদা জিয়ার নেতৃত্বে লাখো মানুষের ঢল নামবে। ফলে সরকার বিদায় নিতে বাধ্য হবে। সেমিনার, সভা-সমাবেশ করে কোনো লাভ হবে না। ঐক্যবদ্ধ আন্দোলনই সরকারকে বিদায় করার একমাত্র পথ।’

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তারা ভুল করেছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

সারাদেশে দলের ৫০ লাখ নেতাকর্মী সরকারের জুলুমের শিকার দাবি করে খন্দকার মাহবুব বলেন, ‘মিথ্যা মামলায় তারা দিনের পর দিন আদালতে হাজিরা দিচ্ছেন। নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থায় দেশ চলতে পারে না।’

আয়োজক সংগঠনের সভাপতি এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান খন্দকার মাহবুবের

আপডেট টাইম : ১০:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬