ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাশিয়াকে অনুমতি দেবে না আমেরিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫০৫ বার

ইরানের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে রাশিয়াকে অনুমতি দেবে না আমেরিকা। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে বৃহস্পতিবার এমনটাই জানালেন মার্কিন বিদেশ সচিব জন কেরি।

ইরানকে চলতি বছরে রাশিয়া এসইউ-৩০ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে তেহরান ও মস্কো একটি চুক্তি করবে। আমেরিকা এই চুক্তির বিরোধিতা করবে কিনা সে সম্পর্কে জন কেরির কাছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিষয়। এটি নিরাপত্তা পরিষদে পাস হতে হবে। তবে আমরা এ ধরনের প্রস্তাব পাস হতে দেব না।’

গত ১৭ ফেব্রুয়ারি রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কাছে এসইউ-৩০ বিমান বিক্রির বিষয়ে ২০১৬ সালে তেহরানের সঙ্গে একটি চুক্তি হবে। তার আগে ১১ ফেব্রুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক কর্মকর্তাও একই ধরনের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়া সফরের সময় বিষয়টি নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন। সেই সময়ে বিমান কেনার জন্য একটি চুক্তিও করতে পারেন।

এসইউ-৩০ বিমান হচ্ছে দুই আসনের অত্যাধুনিক যুদ্ধবিমান। এই বিমান আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে পারে। এছাড়া, বিভিন্ন ধরনের গাউডেড মিসাইল দিয়ে এই বিমানকে সজ্জিত করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

রাশিয়াকে অনুমতি দেবে না আমেরিকা

আপডেট টাইম : ১০:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬