হাওর বার্তা ডেস্কঃ লকডাউনে চলাচলের অনুমতিপত্র ‘মুভমেন্ট পাসের’ জন্য ওয়েবসাইটে ২০ কোটি বার হিট হয়েছে। গত ১০ দিনে এই পরিমাণ হিট হয়। আজ সকালে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি। আর পাস পেয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন। লকডাউনে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে সাধারণ মানুষের জন্য গত ১৩ এপ্রিল থেকে মুভমেন্ট পাসের ব্যবস্থা করে বাংলাদেশ পুলিশ।
সংবাদ শিরোনাম
২০ কোটি হিট মুভমেন্ট পাসের ওয়েবসাইটে
-
Reporter Name - আপডেট টাইম : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- ২৪৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ






















