ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাতের তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। এছাড়া আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আবার বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, কুমারখালীতে ৪০ ডিগ্রি; যশোরে ৩৯.৬ ডিগ্রি; বগুড়া, টাঙ্গাইল, তাড়াশ ও ফরিদপুরে ৩৮ ডিগ্রি; এবং মাদারীপুর, দিনাজপুর, খুলনা, মংলা, সাতক্ষীরা ও ভোলাসহ বেশকিছু এলাকায় তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে আবহাওয়াবিদরা একে হালকা তাপপ্রবাহ বলেন। ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে

আপডেট টাইম : ১২:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১