ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

ভারতে সর্বোচ্চ ২ লাখ ৯৪ হাজার ২৯০ জন শনাক্ত,মৃত্যু ২ হাজার ২০ জনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯০ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যায় এটি সর্বোচ্চ রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (২১ এপ্রিল) আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৬ লাখ ৯ হাজার ৪ জন এবং মারা গেছেন এক লাখ ৮২ হাজার ৫৭০ জন।

এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি রাজ্য ফের কড়াকড়ি জারি করা হয়েছে। লকডাউন করা হয়েছে রাজধানী দিল্লিকে। চার ও পাঁচ তারকা মানের হোটেলগুলোকে রোগীর চাপ সামলাতে করোনা হাসপাতালে রূপান্তর করা হচ্ছে।

এ ছাড়া বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ৫৭ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৩৫ লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মারা গেছেন আরও ১৩ হাজার ৯০৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৯০৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে সর্বোচ্চ ২ লাখ ৯৪ হাজার ২৯০ জন শনাক্ত,মৃত্যু ২ হাজার ২০ জনের

আপডেট টাইম : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১