ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হেফাজতের ২৩ মামলা তদন্তের দায়িত্ব পেলো সিআইডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে গত পাঁচ বছরে দেশের পাঁচটি জেলায় দায়ের হওয়া ২৩টি মামলার তদন্ত করবে সিআইডি।

মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মলনে সিআইডি প্রধান অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, সিআইডি পূর্ণাঙ্গ শক্তি নিয়ে তদন্তে নেমেছে। সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে যেসব ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে তা ফরেনসিক বিভাগ পরীক্ষা করছে। এসব ভিডিও ফুটেজের ভিত্তিতে আসামি গ্রেফতারে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দ্রুত সময়ের মধ্যে মামলাগুলোর নিষ্পত্তির আশা প্রকাশ করেন।

তবে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতার ঘটনার কোনো মামলা তদন্ত সিআইডি তদন্ত করবে না জানিয়ে মাহবুবুর রহমান বলেন, ২০১৬ সালের পাঁচটি এবং সম্প্রতি নাশকতার ঘটনায় ১৮টি মামলা তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি।

সিআইডি জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় ২০১৬ সালের পাঁচটি নাশকতার মামলাসহ এই জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১৫টি মামলা তদন্ত করা হবে।

এছাড়া সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম এবং মুন্সীগঞ্জের দুটি করে মামলা রয়েছে।

এসব ঘটনায় ইন্ধনদাতা, সহযোগিতাকারী এবং সরাসরি নাশকতায় যারা অংশ নিয়েছেন, তাদের বিষয়ে খোঁজ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, এসব ঘটনায় জড়িতরা যেই হোক তাকে আইনের আওতার নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় শিগগিরই গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হেফাজতের ২৩ মামলা তদন্তের দায়িত্ব পেলো সিআইডি

আপডেট টাইম : ০৩:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১