ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

৬ দিনের সফরে তুরস্ক গেলেন বিমান বাহিনী প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছয় দিনের সরকারি সফরে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক তুরস্ক গেছেন। তার সঙ্গে চার সফরসঙ্গীও রয়েছেন। তাদের বহন করা বিমানবাহিনীর একটি বিমান রোববার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ে। তুরস্কের বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ সফরে গেলেন। তিনি ২৫ এপ্রিল দেশে ফিরবেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করবেন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। দেশটিতে অবস্থানকালে মাসিহুজ্জামান সেরনিয়াবাত তুরস্কের বিমানবাহিনী ছাড়াও দেশটির সেনা ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্নিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি এয়ার কমব্যাট ফোর্স কমান্ডার এবং কমান্ডার অব এয়ারফোর্স একাডেমিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করবেন।

সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সে দেশের বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি, বিমানবাহিনী একাডেমি, সামরিক জাদুঘর, এভিয়েশন মিউজিয়ামসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ দিনের সফরে তুরস্ক গেলেন বিমান বাহিনী প্রধান

আপডেট টাইম : ০১:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১